চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের মুখে হাসি ফেরাল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরোপার দৌড় চলছে। এগিয়ে আছে রিয়াল মাদ্রিদই। তবে শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিল বার্সেলোনাও। লুইস এনরিকের দল সেটি হাতছাড়া করেছে মালাগার বিপক্ষে হেরে। শনিবার রাতে মালাগার মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেছে কাতালান ক্লাবটি।

মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে আগের ম্যাচে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে রিয়াল। তাতে জিনেদিন জিদানের দলের হাসি মিইয়ে এসেছিল নিশ্চিত। পরের ম্যাচে বার্সা হেরে সেই হাসি কেবল ফিরিয়েই দিল না, বার্নাব্যুর দলটির মুখে এখন আরো চওড়া হাসি। তাদের শনিবারের সকালটা হয়েছিল দুই পয়েন্ট এগিয়ে থাকার মধ্য দিয়ে। এখন রাত হচ্ছে বার্সার থেকে তিন পয়েন্ট এগিয়ে থাকার হিসাবে। তার ওপর কাতালানদের থেকে এক ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কোসরা। আবার মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোও বাকি।

বার্সাকে পেলে অন্যরকম হয়ে যায় মালাগা। শক্তির বিচারে যোজন ব্যবধানে এগিয়ে থাকা বার্সাকে লিগের প্রথম পর্বে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছিল দলটি। দুদলের মুখোমুখি লড়াইয়ের গত কয়েক ম্যাচের ফলেও আছে সেটার প্রভাব। এনরিকে ২০১৫ সালে কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকে ছয়বারের দেখায় মালাগার বিপক্ষে জিততে পারলেন মাত্র দুটি ম্যাচে।

Banglabid

চলতি লিগে এখন পর্যন্ত ৩১ রাউন্ড খেলেছে বার্সা। যার মাত্র দুটি ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ব্যর্থ মেসি-নেইমাররা। দুটিই আবার মালাগার বিপক্ষে। তার ওপর শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হারল এনরিকের শিষ্যরা। গত মাসে দেপোর্তিভো লা করুনার মাঠ থেকে ২-১ গোলে হারার তিক্ত স্বাদ নিয়ে ফিরেছিল।

লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়ে নেমেছিল মালাগা। ম্যাচের ১৬ মিনিটে মাঝমাঠ থেকে জর্ডি আলবার বাড়ানো বলটি যদি বক্সে ঠিকঠাক নিয়ন্ত্রণে নিয়ে জাল খুঁজে নিতে পারতেন সুয়ারেজ, তাতে হিসাব অন্যরকমই হতে পারত। সেটি হয়নি স্বাগতিক গোলরক্ষক কামেনি দেয়াল হয়ে দাঁড়ানোয়।

দুজনকে কাটিয়ে মেসি ম্যাচের ৩০ মিনিটের সময় যে আক্রমণটি শানিয়েছিলেন, আন্দ্রে গোমেজ তাতে শেষ আঁচড় দিতে পারলেও এগিয়ে যেত অতিথিরা। সেটি তো হয়ইনি, উল্টো পাল্টা আক্রমণে ৩২ মিনিটে এগিয়ে যায় মালাগাই। হুয়ান কার্লোসের বাড়ানো বলে জাল খুঁজে নেন বার্সারই সাবেক প্রোডাক্ট সান্দ্রো।

Reneta

মধ্যবিরতির পরপরই রক্ষণাত্মক মালাগার আরেকটি পাল্টা আক্রমণে মিডফিল্ডার হুয়ানপি জালে শট নিতে পারলে বিপদ বাড়ত অতিথিদের। অবশ্য ৬৬ মিনিটে গোলের থেকেও বড় ধাক্কা খায় বার্সা। এসময় ডিয়েগো লরেন্তেকে অকারণে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন দুর্দান্ত ফর্মে থাকা নেইমার।

সেই ধাক্কা সামলে নিতে পারেনি বার্সা। তার ওপর ৭৮ মিনিটে সার্জিও রবের্তো ফাউলের শিকার হলেও নিশ্চিত একটি পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। বার্সা তারপরের সময়টুকু আরো মরিয়া হয়ে খেলেছে। ম্যাচের ৮৯ মিনিটে সুয়ারেজের আরেকটি প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান সেই গোলরক্ষক কামেনি। তবে যোগ করা সময়ে জোনাথন রদ্রিগেজ আরেকবার জালে বল জড়ালে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে যায়।

এই হারে বার্সেলোনা ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রিয়াল। আর ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই বছর পর চিন্নাস্বামীতে এত কম রান করেও জিতল কোন দল

পরবর্তী

মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে আগুন

পরবর্তী

মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে আগুন

সিরীয় উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT