সালমান খান বলেছেন, ‘আমি প্রথম কারিনাকে দেখি ওর ৯ বছর বয়সে। তখনই বুঝেছিলাম যে, সে একদিন অনেক বড় তারকা হবে।’ আমির খান বলেছেন, ‘কারিনার সঙ্গে কাজ করাটাই খুব আনন্দের।’ শাহরুখ খান বলেছেন, ‘শুধু একটি শব্দ দিয়েই কারিনার সব সৌন্দর্য ও দুষ্টুমি বর্ণনা করা যায়। সেটি হচ্ছে—“ছাম্মাক ছাল্লো”।’ আর কারিনার স্বামী সাইফ আলী খান বলেন, ‘আমি ভীষণ গর্বিত। কারিনাকে আবারও মঞ্চে ফেরার জন্য অভিনন্দন।’
সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে একটি নাচ পরিবেশন করেন বলিউড তারকা কারিনা কাপুর খান। এই নাচের মধ্য দিয়ে তিনি বলিউডের চার খানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পর্দায় এই চার খানের সঙ্গেই অভিনয় করেছেন। বলিউড বাবল।







