৯ মামলায় অভিযুক্ত বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আত্মসমর্পণ করে জামিন চাইলেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন, মোস্তাফিজ রহমান ও মাহবুবুর রহমানের আদালতে মঙ্গলবার পৃথক পৃথক শুনানি শেষে ওই নির্দেশ দেন বিচারকগণ।
২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে দায়ের হওয়া মিরপুর থানার তিনটি, পল্টন থানার পাঁচটি ও লালবাগ থানার এক মামলায় জামিন আবেদন করেছিলেন পাপিয়া।






