বিনোদন

কান উৎসবের পার্টনার হলো টিকটক

কান চলচ্চিত্র উৎসবের লোগো ও টিকটকের লোগো পাশাপাশি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের লোগো এবং টিকটকের লোগো একসাথে প্রদর্শিত হয়েছে, যা দুই ব্র্যান্ডের পার্টনারশিপের ইঙ্গিত দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল পার্টনার হয়েছে টিকটক। বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মটির এক বিলিয়ন ব্যবহারকারীর সাথে কানের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সংযোগ ঘটানোই নতুন এই চুক্তির লক্ষ্য।

গত বেশ কয়েক বছর ধরে সেলফি তোলা নিষেধ কানের লাল গালিচায়। তবে টিকটকের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় এবারের কান হতে যাচ্ছে আলাদা, তা বোঝাই যাচ্ছে। টিকটক তারকারা ব্যাকস্টেজ থেকে কনটেন্ট তৈরি করতে পারবেন। নিজেদের কন্টেন্টে তুলে ধরতে পারবেন রেড কার্পেটের গ্ল্যামার ও তারকাদের বিভিন্ন মুহূর্ত।

কনটেন্ট ক্রিয়েটরদের আকর্ষণ করার জন্য প্রতিযোগিতাও রাখা হয়েছে। ‘#টিকটকশর্টফিল্ম’ নামের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৩০ সেকেন্ড থেকে ৩ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম। বিচারকের ভূমিকায় থাকবেন একজন নামী নির্মাতা, যার নাম বলা হবে উৎসবের মঞ্চে। তিন জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে কান উৎসবের মঞ্চে।

৭৫তম কান চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ১৭ই মে এই আয়োজনের পর্দা উঠবে। দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে ১২ দিনের উৎসবটি চলবে ২৮শে মে পর্যন্ত।

বিষয়:কান উৎসব টিকটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…