চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের শেষ সিনেমা নিয়ে কান উৎসবে কেন লোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
বিনোদন
A A

যুক্তরাজ্যের বর্ষীয়ান নির্মাতা কেন লোচের সিনেমা ‘দ্য ওল্ড ওক’ দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। ৮৬ বছর বয়সী এই নির্মাতা মোটামুটি নিশ্চিত, এটাই তার পরিচালিত শেষ ছবি।

চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। স্মৃতিশক্তিও ক্ষণস্থায়ী হয়ে গেছে। শারীরিক অবস্থাও ভালো না। কিন্তু সিনেমার প্রতি ভালোবাসা কমেনি একটুও। লোচের বেঁচে থাকার শক্তিই যেন সিনেমা। আর তাই ‘দ্য ওল্ড ওক’ নিয়ে কানে হাজির থাকবেন লোচ।

‘দ্য ওল্ড ওক’-এর গল্প এক খনির শহরকে ঘিরে যেখানে খনি বন্ধ থাকায় লোকেরা জমি ছেড়ে চলে যাচ্ছে। বাড়িগুলি সস্তা এবং সহজলভ্য। তাই এটি সিরিয়ার শরণার্থীদের জন্য একটি আদর্শ জায়গা হয়ে দাঁড়ায়। শহরের দোকানপাট সব বন্ধ, অর্থ সংকট। শুধু একটি মদের দোকান আছে। নাম ওল্ড ওক। ব্যালানটাইন নামের এক খনি শ্রমিক এটি চালান। শহরের শেষ মদের দোকানের মতোই এটাও লোচের শেষ ছবি, এই দুঃখজনক সত্যটিই এখন সবার মুখে মুখে।

সিনেমায় কেন লোচের কীর্তি সকলেরই জানা। অথচ প্রথম জীবনে সিনেমায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল না তার। ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেজন্য সেন্ট পিটার্স কলেজে, অক্সফোর্ডে  পড়াও শুরু করেছিলেন তিনি। বার পরীক্ষা দিয়ে পাশ করার ইচ্ছাও হয়েছিল। কিন্তু হঠাৎ মনে হয়েছে, ‘এসব আমার জন্য নয়’। এরপর তিনি নাটক নিয়ে ব্যস্ত করে ফেললেন নিজেকে।

লোচের বেশিরভাগ সিনেমাই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি। কিন্তু  সম্পর্ক নিয়েও ছবি আছে তার, যেমন ‘অ্যা ফল্ড কিস’। তার ১৯৯৮ সালের ‘মাই নেম ইজ জো’ প্রেমে পড়ে মদ থেকে দূরে থাকার জন্য এক ব্যক্তির সংগ্রাম নিয়ে তৈরি। এই ছবির শেষটা চমকে যাওয়ার মতো।

‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ ছবিটি দিয়ে ২০০৬ সালে প্রথম স্বর্ণ পাম জিতেছিলেন কেন লোচ। এরপর ‘আই, ড্যানিয়েল ব্লেক’ ছবির জন্য ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো স্বর্ণ পাম জয় করে নিয়েছেন কেন লোচ। ‘দ্য ওল্ড ওক’ও কই জিতে নেবে পাম দ’র?

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানকান উৎসবকেন লোচলিড বিনোদনশেষ ছবিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬

শারাপোভার ১২ বছর পর ফ্রেঞ্চ ওপেন জিতলেন এক রাশিয়ান ‘আন্দ্রিভা’

জুন ৬, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT