চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কান উৎসবে ফিপ্রেসকি জুরি ঢাকার ঋতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন।

এর আগে ২০১৯ সালেও তিনি কান উৎসবে ফিপ্রেসকি জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবে আমন্ত্রণ পেয়ে সাদিয়া খালিদ বলেন, ‘কানের মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বার আমন্ত্রণ পাওয়া অবিশ্বাস্য সম্মানের। জুরিবোর্ডে আমাদের চলচ্চিত্র সমালোচকদের নিয়মিত উপস্থিতি চলচ্চিত্রকে আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে করতে সাহায্য করবে।’

এবারের কান উৎসব শুরু হবে আগামী ১৪ মে, চলবে ২৫ মে পর্যন্ত। বাংলাদেশ থেকে আহমেদ মুজতবা জামাল ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে কানে ফিপ্রেসকি জুরির দায়িত্ব পান।

সাদিয়া খালিদ ২০১৯ সালে এবং তারপর ২০২২ সালে বিধান রিবেরু জুরির দায়িত্ব পালন করেন। তারা বাংলাদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সমিতির (আইএফসিএবি) সদস্য হিসেবে উৎসবে যোগদান করেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে চিত্রনাট্যের ওপর পড়াশোনা শেষে সাদিয়া খালিদ ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিভিন্ন চলচিত্র উৎসবের জুরির দায়িত্ব পালন করেছেন।

Reneta

এ ছাড়া তিনি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি জুরি হিসেবেও কাজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানকান উৎসবফিপ্রেসকিলিড বিনোদনসাদিয়া খালিদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT