চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের লাল গালিচায় হাঁটবেন দীপিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৫, মে ২০১৭
বিনোদন
A A
দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

এরই মধ্যে উন্মাদনা ছড়িয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। উৎসবে অংশ নেওয়া বলিউড তারকোদের প্রতি সব সময়ই থাকে বাড়তি আকর্ষণ। আর সেখানে চলচ্চিত্রের অন্য সব তারকাদের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এবার প্রথমবারের মত লাল গালিচায় পা রাখবেন তিনি। হেঁটে যাবেন গালিচার সরু পথ ধরে।

হলিউডে অভিষেকের পর থেকে কাজের বিভিন্ন সুবাদে এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গেছেন দীপিকাকে। বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবেই আসবেন তিনি। তবে কেবল দীপিকাই নন, বলিউড পাড়ার আরও অনেকেই থাকছেন সেখানে।

বরাবরের মতই থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। ল’রিয়াল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর এবার কান চলচ্চিত্র উৎসবে লরিয়াল প্যারিস ও ভারতের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের অফিসিয়াল মেকআপ পার্টনার হিসেবে দুই দশক পূর্তি হচ্ছে এ বছর। তাই ৭০তম আসরটি আমাদের কাছে বিশেষ।’

এই আসরে ১৭ এবং ২৮ মে লাল গালিচায় হাঁটতে দেখা যাবে দীপিকাকে, ঐশ্বরিয়া রায় বচ্চনকে ১৯ ও ২০ মে, সোনম কাপুরকে ২১ ও ২২ মে হাঁটতে দেখা যাবে।

২০১০ সালে প্রথম কান উৎসবে যান দীপিকা। তবে লাল গালিচায় এবারই প্রথম দ্যুতি ছড়াতে যাচ্ছেন তিনি। চলতি বছর ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। তারপর ‘মিট গালা’ আর এখন কান উৎসব। এদিকে বলিউডে দীপিকা অভিনীত ‘রাবতা’ ছবির একটি গানের ভিডিও বেরিয়েছে সম্প্রতি।

ঐশ্বরিয়া ২০০২ সাল থেকে কান উৎসবে অংশ নিচ্ছেন। আর ২০১১ সাল থেকে কানের লাল গালিচায় হাঁটছেন সোনম কাপুর। কানে হলিউড তারকাদের মধ্যে ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে এবারও থাকবেন অভিনেত্রী জুলিয়ান মুর ও ইভা লঙ্গোরিয়া। আগামী ১৭ মে পর্দা উঠবে এবারের কান উৎসবের। চলবে ২৮ মে পর্যন্ত। বোম্বে টাইম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT