চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে স্পেনের পদক্ষেপ মানবেন না পুজদেমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন

কাতালোনিয়ার ওপর স্পেন সরকারের সরাসরি শাসন আরোপের পরিকল্পনাসহ এর স্বাধীনতার বিপক্ষে মাদ্রিদের নেয়া কোনো পদক্ষেপই মানবেন না বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির নেতা কার্লেস পুজদেমন।

১৯৩৯-১৯৭৫ সময়কালে জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরশাসনের পর কাতালোনিয়ার স্বাধীনতায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সবচেয়ে বড় আঘাত বলে মন্তব্য করেছেন তিনি। ওই শাসনামলেই স্পেনে আঞ্চলিক স্বায়ত্তশাসন অবলুপ্ত করা হয়েছিল।

বিবিসি জানায়, এর আগে শনিবার কাতালোনিয়ার নেতাদের সরিয়ে পার্লামেন্টের আকার ছোট করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে নতুন নির্বাচন আয়োজনের কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। একই সঙ্গে বলেন, স্প্যানিশ সংবিধানের ১৫৫ নং অনুচ্ছেদ প্রয়োগ করে কাতালোনিয়ায় সরাসরি শাসন আরোপ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের কঠোর সমালোচনা করে পুজদেমন বলেন, স্প্যানিশ সরকার কাতালোনিয়ানদের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের গণতান্ত্রিক আচরণ বহির্ভূত কাজই করছে।

পুজদেমন বলেন, তিনি রাহয়ের পরিকল্পনার জবাব দেয়ার উদ্দেশ্যে কাতালান পার্লামেন্টে একটি বিতর্ক অধিবেশন আহ্বান করতে যাচ্ছেন। ইউরোপীয় নাগরিকদের উদ্দেশ্যে তিনি ইংরেজিতে বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে মূল্যবোধগুলোর ওপর প্রতিষ্ঠিত, উদ্ভূত পরিস্থিতিতে সেগুলোই কাতালোনিয়ায় ঝুঁকির মুখে রয়েছে।

স্পেন-কাতালোনিয়া-মারিয়ানো রাহয়
স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়

গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে কাতালানরা স্পেন থেকে পৃথক হয়ে যাবার পক্ষে ভোট দেন। স্পেন সেই রায় প্রত্যাখ্যান করে। এরপর বিক্ষোভ শুরু হলে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার উপক্রম হলে স্পেন সরকার পুলিশের হামলার জন্য ক্ষমাও চায়।

ইতোমধ্যে পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করে স্বাধীন হয়ে যাবার জন্য জনগণের যে রায় তা বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্পেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেয়, প্রয়োজনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করা হবে। এখন ঠিক সেদিকেই যাত্রা শুরু করেছে স্পেন।

ট্যাগ: কাতালোনিয়াকাতালোনিয়ায় গণভোটকাতালোনিয়ার স্বাধীনতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিএসসিতে তিন দিনের নাট্যোৎসব

পরবর্তী

সোনাজয়ী সাদিয়ার স্বাস্থ্যের উন্নতি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাজয়ী সাদিয়ার স্বাস্থ্যের উন্নতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির ঘ ইউনিটের প্রশ্ন প্রণয়ন ও ফাঁসের আদ্যোপান্ত

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT