আন্তর্জাতিক

কাতারকে বিচ্ছিন্ন করার কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

কাতারকে বিচ্ছিন্ন করার কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

কাতারের সঙ্গে ৬টি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নকে নিজের কৃতিত্ব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টু্ইটার বার্তায় তিনি এই দাবি করে তার সৌদি আরব সফরের সফলতা আসতে শুরু করেছে বলে জানান।

সম্প্রতি সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্প মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর দুই সপ্তাহ পরেই গত সোমবার জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগে সৌদি আরবসহ ৬টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

বিবিসি জানিয়েছে, আলোচিত এই ঘটনার পর মঙ্গলবার মুখ খোলেন ট্রাম্প।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘‘সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে আমি বলেছি, মৌলবাদী আদর্শে আর অর্থায়ন হতে পারে না। সেসময় নেতৃবৃন্দ কাতারের দিকে আঙ্গুল তুলে বলেছেন, তাদেরকে শিক্ষা নিতে বলেছেন।’’

নিজের দেয়া আরো একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘এটা খুবই চমৎকার যে, সৌদি সফরে দেশটির রাজা ও অর্ধশত দেশের নেতাদের সঙ্গে তার সাক্ষাতের ফল এরইমধ্যে আসতে শুরু করেছে। তারা বলেছে, উগ্রবাদী কর্মকাণ্ডে অর্থায়নের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবেন এবং  সবকটি সূত্র কাতারকেই নির্দেশ করে। সম্ভবত, এটা হবে বীভৎস সন্ত্রাসবাদের বিদায়ের সূচনালগ্ন।’

বিষয়:কাতার ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…