চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার সফরে গিয়ে বলেছেন, আরব প্রতিবেশীদের সঙ্গে মাসব্যাপী চলমান কূটনৈতিক সংকটে কাতার সরকারের অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত। কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমি মনে করি কাতার নিজের অবস্থানে বেশ পরিষ্কার; যা অত্যন্ত যুক্তিসঙ্গত। এসময় তিনি কাতারের সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি চুক্তি স্বাক্ষরের কথাও ঘোষণা করেন।

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সহায়তার লক্ষ্যে চারদিনের সফরের দ্বিতীয় দিনে কাতারে পৌঁছেন রেক্স টিলারসন। সেখানে তিনি কাতারের আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকে বসার আগে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন রেক্স টিলারসন।

এর আগে সোমবার কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে কুয়েতের আমির মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আমরা এই সংকট সমাধানের চেষ্টা করছি; যা শুধুমাত্র আমাদেরকেই উদ্বিগ্ন করছে না বরং পুরো বিশ্বই উদ্বিগ্ন।

বুধবার মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় সম্পর্কচ্ছেদকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন।

গত ৫ জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় উপসাগরীয় অঞ্চলে। কাতারে বিরুদ্ধে চরমপন্থা সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘণিষ্ঠতার অভিযোগ আনা হয়। কাতার এ অভিযোগ প্রত্যাখান করেছে।

ট্যাগ: কাতার সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাভ্রাতিলোভা হতে পারবেন ভেনাস?

পরবর্তী

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পরবর্তী

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উবারের শ্রমনীতি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: ব্রিটিশ মন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT