চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দিল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
বিশাল সংখ্যক হাজি মক্কা মসজিদে তাওয়াফ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের হজযাত্রীদের কথা বিবেচনা করে পুনরায় কাতারের সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ‘সৌদি আরবের ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দোহা থেকে আসা দূতকে স্বাগত জানিয়ে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেন।’

এমনকি কাতারের সকল হজযাত্রীকে বাদশাহ তার নিজের খরচে সৌদি আরবে নিয়ে আসার জন্য দোহা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের বিমান পাঠানোরও নির্দেশ দিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘বাদশাহ হজ পালনের জন্য সালওয়া সীমান্ত ক্রসিং দিয়ে কাতারের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছেন। এছাড়া ইচ্ছে করলে কাতারের হজযাত্রীরা হজ পালনের জন্য ইলেকট্রনিক অনুমোদন ছাড়াই সৌদি আরবে ঢুকতে পারবেন।’

বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের মধ্যে চলমান কূটনৈতিক সংকটের বিপরীতে পুনরায় সম্পর্ক স্বাভাবিক করতে এটি প্রাথমিক সবুজ সংকেত। কেননা সংকট শুরু হওয়ার পর দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও এটাই প্রথম যোগাযোগ।

এর আগে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন সৌদি আরবের পাশাপাশি মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ ছয়টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এরপর সৌদি আরব সালওয়া সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দেয়। এই পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট হিসেবেই দেখা হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারকাতার সংকটসৌদি আরবহজহজযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনা ঋণের চোরাবালিতে আটকে যাচ্ছে বাংলাদেশ?

পরবর্তী

পর্যবেক্ষকের দায়িত্ব নিতে চায় টিভি চ্যানেলগুলো

পরবর্তী
টিভি চ্যানেলগুলোর দায়িত্ব নেওয়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যবেক্ষকের দায়িত্ব নিতে চায় টিভি চ্যানেলগুলো

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ কোথাও কি বাজছে তার নাম?

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT