সংকট সমাধানে এক সময় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল অ্যান্থনি চার্লস জিনি এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক দূত টিম লেন্ডারকিংকে কাতারে পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আশা করা হচ্ছে তারা আগামী সপ্তাহে ওই অঞ্চলে পৌঁছাবেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, কাতার এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি যথাযথভাবেই রক্ষা করে আসছে। তাই
সংকট থেকে উত্তরণের জন্য ওই অঞ্চলে সিনিয়র মার্কিন কূটনীতিক টিম রেন্ডারকিংকে পাঠানো হচ্ছে। এছাড়া রেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করার জন্য এক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিনিকেও অনুরোধ করা হয়েছে।
সন্ত্রাসবাদে অর্থায়ন ও তাদের প্রতিপক্ষ ইরানের সঙ্গে মিত্রতা বাড়ানোর অভিযোগে কাতারের উপর গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।
এর পরিপ্রেক্ষিতে দেশটি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত উপসাগরীয় সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে বিবদমান পক্ষগুলো এখনও পর্যন্ত সরাসরি আলোচনা শুরু করেনি।







