চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাবে বিউটিশিয়ানরা এখন দিনমজুর

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৩৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

করোনার প্রভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী সম্প্রদায়ের বিউটি পার্লারের কর্মরত নারীরা। দীর্ঘ তিনমাসের অধিক সময় ধরে কর্মহীন হলেও নূন্যতম সাহায্য-সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। সরকারি-বেসরকারি কোন সহায়তা না পাওয়ায় জীবিকার তাগিদে বেছে নিতে বাধ্য হয়েছেন দিনমজুরের কাজ। যার নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে দাবি জনপ্রতিনিধিদের।

ছবির মত সুন্দর মধুপুর গড়ের চুনিয়া গ্রাম। এই গ্রামের অন্যের জমিতে শ্রম বিক্রি করা দিতি, রিয়া, সুস্মিতাসহ অন্যরা কেউই পেশাদার শ্রমিক নয়। তারা সবাই ঢাকা, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সৌন্দর্য বৃদ্ধির পেশা-বিউনিশিয়ান কাজে নিয়োজিত ছিল। তারা সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে থাকা পশ্চাৎপদ পাহাড়ী এই জনপদের মাতৃতান্ত্রিক আদিবাসী। মাতৃতান্ত্রিক নিয়মে পরিপাটি করে বাড়িটি সাজিয়ে রাখার দায়িত্ব তার। তবে তার থেকেও গুরুদায়িত্ব বাড়ির সকলের মুখে খাবার তুলে দেয়া। অতীতে যাদের অধিকাংশের আয়ের উৎস ছিলো দিন মুজুরী, বর্তমানে তাদের পরিবারের একাধিক সদস্য বেছে নিয়েছেন বিউটিশিয়ান পেশা।

এই পেশা তাদের অন্ধকার থেকে অর্থনৈতিক মুক্তি ও স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্ন যেমন দেখাতো তেমনি এর প্রভাবে চাঙ্গা থাকতো গ্রামীণ অর্থনীতিও। তবে করোনাকাল তাদের সেই স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্নে ছেদ ঘটেছে। পেশা বন্ধ থাকায় জীবন বাঁচিয়ে রাখা রীতিমত যুদ্ধ হলেও মানবিক সহায়তার হাত বাড়ায়নি কেউ।

তারা কর্মহীন হয়ে পড়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছ স্থানীয় অর্থনীতিতে। সেই সাথে সহযোগিতা না পাওয়ার বিষয়টি স্বীকার করে তাদের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

টাঙ্গাইলের মধুপুর আদিবাসী কল্যাণ ট্রাস্টের ইউলিয়াম দাজেল জানান, শ্রমিক হওয়ায় কাজেও নিচ্ছে না মালিকপক্ষ। এজন্য কোন দিন ভাগ্যক্রমে কাজ জুটলেও অধিকাংশ দিনই অতিবাহিত করতে অনাহারে অর্ধাহারে।

উপজেলা নির্বাহী অফিসার মধুপুর আরিফা জহুরা আশ্বাস দিয়ে জানালেন, নৃ-তাত্বিক জনগোষ্ঠির ভেতর বিউটিশিয়ানের কাজ করা কর্মহীনদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

Reneta

বেসরকারী উন্নয়ন সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউমেন ডেভেলপমেন্ট (সেড) এর ২০১৮ সালের ৪৪ টি গ্রামের জরিপে দেখা গেছে মধুপুর এলাকায় ১৭হাজার ৩শ ২৭ জন গারো সম্প্রদায়ের লোকের মধ্যে ১১শ ৩১ জন নারী দেশের বিভিন্ন জেলায় বিউটিশিয়ান হিসেবে কাজ করছেন যা তাদের মোট জনসংখ্যার ৬.৮% ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাটাঙ্গাইলদিনমজুরবিউটিশিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT