চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়ছে দিল্লিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনামুক্ত হলেও পরবর্তী শারীরিক জটিলতা ক্রমশ বাড়ছে ভারতের রাজধানী দিল্লির মানুষের মাঝে। এর ফলে দিল্লির হাসাতালগুলোর বহিঃবিভাগে (ওপিডি) প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এনডিটিভি জানায়, প্রতিদিন ওপিডি বিভাগে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন রোগী আসছেন, যারা সদ্য করোনামুক্ত হয়েছেন কিন্তু তাদের প্রত্যেকেরই শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। করোনার সংক্রমণের প্রথম ঢেউয়ে করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতা দেখা দিলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো বড় আকার ধারণ করেনি। চলতি বছরে করোনা পরবর্তী শারীরিক জটিলতার উপসর্গগুলিও যথেষ্ট উদ্বেগজনক যার জেরে সুস্থ হওয়ার পরেও বহু রোগীকে অক্সিজেন সাপোর্টে পর্যন্ত রাখতে হচ্ছে।

দিল্লির ম্যাক্স হাসপাতালের চিকিৎসক বিবেক নানগিয়া বলেছেন,বর্তমানে ওপিডি বিভাগের মোট ৭০-৮০ শতাংশ রোগীই করোনা পরবর্তী জটিলতা নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন। এ ছাড়াও ৬৫ উর্ধ্ব ব্যক্তি বা যারা আগে নিয়মিত সিগারেট খেতেন, তাদের ফুসফুসে ফাইব্রোসিস দেখা দিচ্ছে। অন্যদিকে মধ্যবয়সী এবং শিশুদের মধ্যেও নানা শারীরিক জটিলতা দেখা যাচ্ছে। বহু রোগীকেই করোনামুক্ত হয়ে যাওয়ার পরও অক্সিজেন সাপোর্টে রাখতে হচ্ছে।

অ্যাপোলো হাসপাতলের ডাঃ সুরঞ্জিত চ্যাটার্জী জানিয়েছেন, করোনামুক্ত হয়ে যাওয়ার তিন থেকে চার সপ্তাহ পরেও অনেকের টানা জ্বর থাকছে। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও ফুসফুসের সংক্রমণ ও নানা ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT