ক্রিকেট

করোনা নেগেটিভ সাকিব

সাকিব আল হাসান করোনা নেগেটিভ, হাসিমুখে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান করোনা নেগেটিভ হওয়ার পর হাসিমুখে দর্শকদের বিদায় জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের একদিন আগে টাইগার ডেরায় এসেছে সুখবর। করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন সাকিব আল হাসান। শুক্রবার তার নেগেটিভ হওয়ার খবর মিলেছে।

শুক্রবার সকালে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন সাকিব। দুপুরে মিলেছে রিপোর্ট। টিম ম্যানেজমেন্ট সূত্রে তার করোনা নেগেটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে। মাঠে গড়াবে রোববার, ১৫ মে। সাকিব এই টেস্টে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে।

গত মঙ্গলবার আমেরিকা থেকে ঢাকায় ফেরেন সাকিব। সেদিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তার করোনায় পজিটিভ হওয়ার খবর। জানানো হয় তার খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্টে। তারপর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন টাইগার অলরাউন্ডার।

বিষয়:করোনা করোনাভাইরাস চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…