বাংলাদেশ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৫

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

Health worker in protective gear giving COVID-19 vaccine to an elderly man in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৭৩তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। এর আগ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৫ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন বুধবার শনাক্ত হয়েছিল ২৮ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍ বৃহস্পতিবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৯২৯টি পরীক্ষায় ৪৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪  শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৩৩ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৩ হাজার ৯৪২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪২৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৩৬৯ জনসহ মোট ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫০ কোটি ৭১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৩২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ কোটি ৯৩ লাখের বেশি।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃত্যুর সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…