স্বাস্থ্য

করোনার নতুন ধরন ‘মু’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা লোগো ও ভবন, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস ভবন ও লোগো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্য কার্যক্রমের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা করোনার ‘মু’ নামের একটি নতুন ধরন পর্যবেক্ষণ করছে। এটি জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়।

সংস্থার মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে মঙ্গলবার বলা হয়, বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এই ধরণ টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।

সার্স কোভিড ২ সহ সব ধরনের ভাইরাসের মধ্যেই সময়ে সময়ে মিউটেশন ঘটে। এদের অধিকাংশেরই খুব সামান্য প্রভাব হয় কিংবা কোন প্রভাবই থাকে না। কিন্তু কিছু মিউটেশানের প্রভাব হয় মারাত্মক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে। ‘মু’ সহ পঞ্চম ধরণ পর্যবেক্ষণে রয়েছে।

কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও নতুন ধরন ছড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থা।

বিষয়:ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…