চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধ করলো ডাব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৬, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস মোকাবেলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও)। এই ওষুধটি বেশ কিছু দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। পূর্বসতর্কতার অংশ হিসেবেই তা বন্ধ করা হলো।

গত সপ্তাহে দি ল্যান্সেটে একটি প্রকাশনা সামনে আসে। সেখানে নির্দেশ করা হয় যে, এই ওষুধ কোভিড-১৯ রোগীদের শরীরে প্রয়োগ করলে তাদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধার টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস এক অনলাইন প্রেস কনফারেন্সে সোমবার এই তথ্য জানান।

টেড্রস বলেন, বেশ কয়েকটি দেশ জুড়ে কয়েক শতাধিক হাসপাতাল করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা পরীক্ষা করার জন্য রোগীদের তালিকাভুক্ত করেছে, তাদেরও পূর্বসতর্কতা হিসেবে এই ওষুধটি ব্যবহারে স্থগিতাদেশ দেয়া হয়েছে। 

তিনি বলেন, ডেটা সেফটি মনিটরিং বোর্ড এই ওষুধটির নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করছে। এই সময় পর্যন্ত হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার সাময়িক বন্ধ রাখা হলো। তবে অন্যান্য পরীক্ষণ চলমান রয়েছে।

সাধারণত আথ্রাইটিসের চিকিৎসাতেও এই ওষুধটি ব্যবহার করা হয়। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তিনি এই ওষুধ খাচ্ছেন। তারপরই অনেক সরকার এই ওষুধ স্তুপ করা শুরু করে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রীও বলেছিলেন, অ্যান্টি ম্যালেরিয়াল ক্লোরোকুইন হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি মৃদু কোভিড-১৯ মোকাবেলার চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়।

ল্যান্সেটের ওই গবেষণায় বলা হয়, এই ওষুধ খুবই ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে হৃদপিণ্ডের অস্বাভাবিক গতি তৈরি করতে পারে।

শত শত হাসপাতালের ৯৬,০০০ রোগীর পর্যবেক্ষণ করে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত কেউই এই ওষুধে উপকৃত হয়নি। সোমবার টেড্রস বলেন, তবে এটা অটোইমিউন সমস্যা ও ম্যালেরিয়ার নির্মূলে বেশ কার্যকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য সোয়ামিনাথান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধুমাত্র এই ওষুধের উপস্থিতি ও অনুপস্থিতির প্রভাব পর্যবেক্ষণ করে পরীক্ষণ আপাতত বন্ধ করেছে। আমরা শুধুই পূর্বপ্রস্তুতির ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছি।

ডাব্লিউএইচও এমার্জেন্সি চিফ মিকাইল রায়ান যোগ করেন, তাছাড়া সংক্রমণের গতি কমে যাওয়ায় যেসব দেশ বিধি-নিষেধ শিথিল করেছে, সেখানে আবারও করোনাভাইরাসের বিস্তারের ঝুঁকি রয়েছে। সবাইকে তাই খুবই সতর্ক থাকতে হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।  সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ লাখ ৮৮ হাজার ৩৫৬ জনের শরীরে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী

পরবর্তী

করোনাভাইরাস: সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যু

করোনাভাইরাস

করোনায় মৃতদের দাফনের ব্যবস্থা করবে আল-রশিদ ফাউন্ডেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT