চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলেই প্রাণ হারিয়েছে ৩ লাখের বেশি মানুষ। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫০০ জন আর প্রাণ হারিয়েছে ৩ হাজার ৬০০ জন। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২৪ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মোট আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৭৬ হাজার ৯৭৬ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। আর একদিনে ১ হাজার ২৮৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার জনে।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২ হাজার ২৯১ জন আর প্রাণ হারিয়েছে ২৯২ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৯ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬১ হাজারের বেশি।

Banglabid

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১২ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৭ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT