করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। একদিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪,৭৩৭ জনের মৃত্যু হয়েছে।
এখন বিশ্বে সর্বমোট মৃতের সংখ্যা ৬৯,৪৫৬। নতুন আক্রান্ত ৭১,৪০৮ জন।
আমেরিকাতে একদিনে প্রাণ হারিয়েছে ১,১৬৫ জন, সেখানে মোট মৃতের সংখ্যা ৯,৬১৬ জনে দাঁড়ালো। ইটালিতে মোট ১৫,৮৮৭ জনের মৃত্যু। স্পেনে একদিনে মৃত ৬৯৪, মোট সংখ্যা ১২,৬৪১। ফ্রান্সে ৫১৮ জন, মোট সংখ্যা ৮,০৭৮। ইংল্যান্ডে ৬২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪,৯৩৪ জনে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারীর রূপ ধারণ করে। সারাবিশ্বে এখন প্রায় ১৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





