চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: টাঙ্গাইলে স্বেচ্ছা লকডাউনে কয়েকটি এলাকা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৪৫ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

দেশে তরতর করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যে মানুষগুলি অল্প ক’দিন আগেও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতাকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করেছেন তাদের অনেকের মাঝেও দেখা গেছে আতঙ্কের ছাপ।

আবার এর মধ্যেও অনেকেই রয়েছে বেপরোয়া। তাদের রুখতেই টাঙ্গাইলের গোপালপুর, ঘাটাইল ও মির্জাপুরের বেশ কয়েকটি গ্রাম নিজেরাই স্বেচ্ছায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

তবে লকডাউন যাওয়া এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নেই কারো, নেই কোনো জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের বিশেষ কোনো রোগী। তবুও করোনা সতর্কতায় স্বেচ্ছায় পুরো গ্রামকে লকডাউন করেছেন করেছেন তারা। প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের এলাকায় অপ্রয়োজনে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছে।

গোপালপুরের মির্জাপুর ইউনিয়নের মোহনপুর, কামাখ্যা বাড়ি, মাঝপাড়া, ধুলটিয়া ও নবধুলটিয়া গ্রামের মানুষজন করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় ওই ৫টি গ্রাম লকডাউন ঘোষণা করে গ্রামে যাতায়াত বন্ধ করতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। এছাড়া যুবকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিস টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।’

Reneta

ঘাটাইল উপজেলার পৌর এলাকার কাজিপাড়া, জামুরিয়া ইউনিয়নের সাধূর গলগন্ডা ও কর্না গ্রামের প্রবেশ মুখে ঘাটাইল-ভূঞাপুর সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। গ্রামে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং গ্রামবাসী জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হচ্ছেন না। একই কারণে গুনগ্রামের প্রবেশ মুখ বাঁশ দিয়ে বেঁড়া দিয়ে আটকে দিয়েছে গ্রামের যুবকরা।

এছাড়াও জেলার মির্জাপুরের ঘনবসতি এলাকার সাহাপাড়াতেও স্থানীয় যুবসমাজ গ্রামের প্রবেশ মুখে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহিরাগতদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরালকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT