চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কাবাঘরের প্রবেশপথে জীবাণুমুক্তকরণ মেশিন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:২৯ পূর্বাহ্ণ ০৮, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

কারোনাভাইরাসের মধ্যেও মক্কার পবিত্র কাবা ঘর এবং মদিনায় মসজিদে নববী উন্মুক্তকরণের প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়েছে দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। তারই অংশ হিসেবে কাবাঘরের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন।

মসজিদগুলোর মূল প্রবেশপথে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তি ইনস্টল করা হয়েছে বিশেষ এই ফটকগুলিতে।

উন্নত মানের এসব ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ সংক্রমণ নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলো অবস্থানের ৬ মিটারের মধ্যে একই সাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।

উন্নতমানের এই গেটগুলি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বসানো হয়েছে বলে জানিয়েছে দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র।

কিছুদিন পূর্বে খুব শীঘ্রই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকাবাঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT