বিনোদন

এক লক্ষ দিনমজুরকে মাসিক রেশন দিবেন অমিতাভ

অমিতাভের জনসভায় উপস্থিত হাজারো মানুষ, তিনি হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ জনসভায় উপস্থিত হাজারো মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন, জনসমাগমের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের এই দুর্দিনে সালমান,শাহরুখের পর এবার দিনমজুরদের পাশে দাড়ালেন বলিউডের ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চন। ভারতের প্রায় ১ লক্ষ দিনমজুরের ঘরে মাসিক রেশন দানের ঘোষণা দিয়েছেন তিনি।

মহৎ এই উদ্দ্যোগে ‘শাহেনশাহ’ কে সমর্থিত করছেন সনি পিকচার্স নেটওয়ার্কস এবং কল্যাণ জুয়েলার্স।

এ বিষয়ে রবিবার এক বিবৃতিতে সনি পিকচার্স নেটওয়ার্কস জানায়, আমরা যে অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে পরেছি সে অবস্থায় বিশেষ উদ্যোগ নিয়েছেন অমিতাভ বচ্চন। ‘উই আর ওয়ান’ প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের ১ লক্ষ ঘরে মাসিক রেশন বিতরণ করা হবে। অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন থেকে সারাদেশের সকল কর্মীর নামের তালিকা নেওয়া হয়েছে। এছাড়া যাদের জরুরি প্রয়োজন তাদেরও আর্থিক সহায়তা করা হবে।

করোনার কারণে সরকারি তহবিলে একের পর এক যখন তারকাদের অনুদান দেয়ার ঘোষণা আসছিলো, তখন সেখানে পাওয়া যায়নি বিগ বি অমিতাভ বচ্চনের নাম। প্রশ্ন উঠেছিলো, এই করুণ সময়ে চুপ কেন অমিতাভ? কিন্তু শেষ পর্যন্ত চমকই দিলেন এই শাহেনশাহ।

ভারতের এই লকডাউন পরিস্থিতে কদিন আগেই ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউড ‘ভাইজান সালমান খান। এছাড়াও সম্প্রতি অনুদানের বিশাল এক তালিকা দিয়েছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর করোনা তহবিল পিএম কেয়ারস এ অনুদান দিয়েছেন বলিউডের অনেক তারকারাই।

বিষয়:অমিতাভ বচ্চন করোনাভাইরাস দিনমজুর বলিউড শাহরুখ সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…