ক্রিকেট

করোনাভাইরাস: অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ স্থগিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপক বিস্তার ও লকডাউন পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজটি।

করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে সূচি ঠিক করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এ খবর।

পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যুবাদের লাহোর থেকে ঢাকায় আসার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু পরে তা পিছিয়ে ১৭ এপ্রিল ভ্রমণের নতুন তারিখ চূড়ান্ত হয়। এবার স্থগিত হয়ে গেল সিরিজই।

বিসিবি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর সিরিজটি মাঠে গড়াতে পারে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভারতের দেরাদুনে গিয়ে আফগান যুবাদের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল গত মাসে। সেটিও স্থগিত হয়ে গেছে। করোনার কারণে টাইগার যুবাদের পর পর দুটি সিরিজ স্থগিত হলো।

বিষয়:অনূর্ধ্ব-১৯ দল করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…