চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দেখা যাচ্ছে আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ভারত ও স্বাগতিক আরব আমিরাতের ম্যাচে শুক্রবার মাঠে গড়িয়েছে ওয়ানডে ফরম্যাটের যুব এশিয়া কাপ। একই ভেন্যুতে শনিবার অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এর আগে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ-হংকং ম্যাচসহ বেশ কিছু খেলা ও টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেছে আইস্ক্রিন।

আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে লাল-সবুজদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার আসরে অংশগ্রহণ করা ৮ দলের অধিনায়ক ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’তে। বাংলাদেশের গ্রুপে থাকা বাকি দলগুলো হল- আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ মৌসুমে ভারতকে ৫৯ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল আজিজুল হাকিম তামিমের দল। দেশ ছাড়ার আগে তৃতীয় শিরোপা ঘরে তোলার আশা প্রকাশ করে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। প্রতি গ্রুপের শীর্ষ দুদল যাবে সেমিফাইনালে। শেষে ফাইনাল। বাংলাদেশ সময় বেলা ১১টায় গড়াবে প্রতিটি ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ দলআইসিসিআইস্ক্রিনআজিজুলআরব আমিরাতদুবাইবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT