ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে ১০২ রানে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতা দেখেছে লাল সবুজের যুবারা। ১০২ রানে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল আফগানিস্তান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করে সফরকারী দল। জবাবে নেমে ৩৭.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আফগানিস্তান টপঅর্ডার ফয়সাল শিনোজাদা সেঞ্চুরি করেন। ১০৫ বলে ১০০ রান করেন তিনে নামা এই ব্যাটার। মাহবুব খান ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৩১ রান এবং ওসমান সাদাত ২৬ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম ২টি করে উইকেট নেন।

জবাবে নেমে ব্যাটিং ধস দেখে বাংলাদেশ। তিনজনই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। সর্বোচ্চ ৭১ রান করেন কালাম সিদ্দিকী। ৫২ রান করেন রিজান হোসেন, জাওয়াদ আবরারের ব্যাট থেকে আসে ২৫ রান। বাকিদের কেউ ৯ রানের বেশি করতে পারেননি।

আফগান বোলারদের মধ্যে জাইতুল্লাহ শাহীন ৪ উইকেট নেন। ওয়াহিদুল্লাহ জাদরান ৩টি এবং উজাইরউল্লাহ নিয়াজাই ২ উইকেট নেন।

বিষয়:অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তান কালাম বাংলাদেশ রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…