চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের ৬ উইকেটের দিনেও হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ রান করেন ফয়সাল শিনোজাদা। ছবি: বিসিবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বল হাত আলো ছড়িয়েছেন ইকবাল হোসেন ইমন। ৬ উইকেট নিয়েছেন। তবে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে লড়াইয়ের পূঁজি গড়েছিল আফগান যুবারা। সফরকারীদের দেয়া লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ৪৭ রানে টাইগার যুবাদের হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে গেছে আফগানিস্তান।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ পায়। জবাবে ৯ উইকেটে ২১১ রানে থামে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি (১০০) করা ফয়সাল চতুর্থ ম্যাচেও শতকের দেখা পেয়েছেন। ১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ রান করেছেন। ১১ চার ও এক ছক্কায় ১০০ বলে ৭২ রান করেন উজাইরউল্লাহ নিয়াজাই। আজিজুল্লাহ মিয়াখিল ও খালিদ আহমাদজাই ১৬ রান করে আনেন।

Banglabid

বাংলাদেশ বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ৯.৩ ওভারে ৫১ রানে ৬ উইকেট নেন। সাদ ইসলাম নেন ২ উইকেট।

ইকবাল হোসেন ইমন ৬ উইকেট নেন (ছবি: বিসিবি)

রানতাড়ায় নেমে ব্যাটিং ধস দেখে বাংলাদেশ। ৪০ রানে ৬ উইকেট হারায় টিম টাইগার্স। সপ্তম উইকেটে দেবাশীষ দেবা ও মোহাম্মদ আব্দুল্লাহ ১০৮ রানের জুটি গড়েন। ১৪৮ রানে দেবা ফিরে গেলে জুটি ভাঙে। ২ চার ও ৪ ছক্কায় ৬১ বলে ৫১ রান করে যান তিনি।

অষ্টম উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে ৫৯ রান যোগ করেন আব্দুল্লাহ। ৬ চার ও ৩ ছক্কায় ১৬০ বলে ৯৫ রানে আউট হন তিনি। পরে ইমনকে নিয়ে আর ৪ রান যোগ করেন স্বাধীন। ২১১ রানে থামে বাংলাদেশ। স্বাধীন ১৫ রান করেন। বাকিদের কেউ ১০ রানের বেশি করতে পারেননি।

Reneta

আফগানদের মধ্যে আব্দুল আজিজ ৪ উইকেট নেন। ওয়াহিদুল্লাহ ওমরজাই ও নাজিফউল্লাহ আমিরি ২টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ দলআফগানিস্তানআব্দুল্লাহওয়ানডেদেবাশীষফয়সালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT