চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অনুদান প্রদানে শাহরুখের চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যেই এগিয়ে এসেছে পুরো বলিউড। সরকারি তহবিলে অনুদান দিচ্ছেন নবীন প্রবীন তারকারা। তবে সেই তালিকায় এতোদিন দেখা মিলেনি বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের নাম। অবশেষে এগিয়ে এলেন বলিউডের এই কিং।

শাহরুখ কেন অনুদান দিচ্ছেন না, তার মানবতাকে ঘিরে উঠেছিলো নানা প্রশ্ন। বৃহস্পতিবার এই সুপারস্টার সকল প্রশ্নের কড়া জবাব দিলেন নিজের টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে। শুধুমাত্র আর্থিক অনুদান নয়, সাহায্যের বিশাল এক প্যাকেজের ঘোষণা দিয়েছেন বলিউড বাদশা।

তবে এই সাহায্য শুধুমাত্র শাহরুখের একার নয় বরং তার সাথে আরো জড়িত থাকছেন স্ত্রী গৌরী খান এবং তাদের প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন এবং কলকাতা নাইট রাইডার্স। তার ঘোষণা দেওয়া এই সাহায্যের তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে ৭টি বিষয়, যেগুলো হলো:

১. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।

২. মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী তহবিলে রেড চিলিস এন্টারটেইনমেন্ট হতে আর্থিক অনুদান প্রদান।

৩. কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারকে  স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) কিট প্রদান করবে।

Reneta

৪. মীর ফাউন্ডেশন ও দ্য আর্থ ফাউন্ডেশন এক সঙ্গে হাত মিলিয়ে মুম্বাইয়ের সাড়ে ৫হাজারের বেশি পরিবারকে অন্তত ১ মাসের জন্য খাদ্য সামগ্রী প্রদান। যার কারণে একটি রান্নাঘরও চালু করেছে তারা, যেখানে প্রতিদিন ২ হাজার তৈরি টাটকা খাবার প্যাকেটবন্দি হয়ে  চলে যাবে সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে।

৫. মীর ফাউন্ডেশন ও রোটি ফাউন্ডেশন এক সঙ্গে মিলে করোনার জেরে আর্থিক সমস্যায় পড়া অসহায় মানুষ ও বিহারী মজুরদের পাশে দাঁড়াবে। যেখানে ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে তারা, যার মাধ্যমে ১০ হাজার মানুষের প্রায় এক মাসের খাবার হয়ে যাবে।

৬. ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে হাত মিলিয়ে মীর ফাউন্ডেশন দিল্লির আড়াই হাজার বিহারি মজুরকে অন্তত ১ মাসের জন্য দরকারি জিনিসপত্র ও রেশন দেবে।

৭. পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-র বেশি অ্যাসিড আক্রান্তকে ১ মাসের জন্য করা হবে প্রয়োজনীয় সাহায্য।

তবে এই সাত ফান্ডে শাহরুখ খান মোট কত টাকা দান করেছেন তা উল্লেখ করেননি। এদিকে শুধু অর্থ সাহায্য নয়, করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতেও নানা কর্মসূচিও হাতে নিয়েছেন কিং খান।

Whilst we stay safe at home,many r working for our safety & fending for themselves. Here's our little contribution to ensure their health & well being! Separate but together,we will overcome! @iamsrk @PMOIndia @narendramodi @OfficeofUT @AUThackeray @MamataOfficial @ArvindKejriwal pic.twitter.com/7MI2KT7770

— Red Chillies Entertainment (@RedChilliesEnt) April 2, 2020

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকলকাতা নাইট রাইডার্সগৌরি খানরেড চিলিস এন্টারটেইনমেন্টশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT