চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসকে ‘প্রতীকী বিদায়’ জানিয়ে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারীর অবসান হতে এখনও অনেক সময় বাকী বলে চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কতা জানালেও করোনাভাইরাসকে ‘প্রতীকী বিদায়’ জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছে চেক রিপাবলিক।

মঙ্গলবার দেশটির রাজধানী প্রাগের চার্লস ব্রিজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০০ মিটার (এক হাজার ৬৪০ ফুট) দীর্ঘ একটি টেবিল ঘিরে বসে হাজারও অতিথি বাড়ি থেকে আনা খাবার ও পানীয় শেয়ার করেন।

অতিথিদের তাদের প্রতিবেশীদের সঙ্গে খাবার বিনিময় করতে বলা হয় আর এ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধিনিষেধ কার্যকর ছিল না বলে জানিয়েছে বিবিসি।

সুন্দর শহর হিসেবে খ্যাত প্রাগে পর্যটকদের উপস্থিতি কম থাকায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ অনুষ্ঠানের বিভিন্ন ছবিতে লোকজনকে একসঙ্গে বসে পান করতে ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে দেখা যায়।

পার্টির আয়োজক ও শহরের একটি ক্যাফের মালিক আন্দেই কোবজা বলেন, ‘তারা একত্র হতে ভয় পাচ্ছেন না, প্রতিবেশীর কাছ থেকে এক টুকরো স্যান্ডুউইচ নিতে শঙ্কিত হচ্ছেন না, এটি দেখাতেই লোকজনকে একত্র করে করোনাভাইরাস সংকটের অবসান উদযাপন করতে চেয়েছি আমরা।’

Reneta

অনুষ্ঠানের আসন সংরক্ষিত ছিল এবং সবগুলোই পূর্ণ হয়ে গিয়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এখানে অংশগ্রহণকারী গালিনা কোমহেনকো ক্রেইচিকোভা জানান, ফেসবুকে তিনি এই অনুষ্ঠানের খোঁজ পান আর ভাবেন ‘এটি আকর্ষণীয় হবে।

‘রাতের পালার কাজ শেষে করে এখানে এসেছি তাই আমি কোনোকিছু বানানোর সুযোগ পাইনি, কিন্তু বাড়িতে কিছু স্ন্যাক্সস ও ওয়াইন ছিল সেগুলো নিয়ে এসেছি’, বলেন তিনি।

এক কোটি মানুষের দেশ চেক রিপাবলিকে ১২ হাজারেরও কিছু কম লোকের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে আর মারা গেছেন প্রায় ৩৫০ জনের মতো। দ্রুত লকডাউন আরোপ করে দেশটি মহামারীর প্রকোপ এড়াতে সক্ষম হয়।

গত সপ্তাহে সরকার জনসমাবেশে হাজার জনের উপস্থিতি অনুমোদন করে। সুইমিং পুল, জাদুঘর, চিড়িয়াখানা ও প্রাসাদগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এক মাসের জন্য দোকানের ভিতরে ক্রেতাদের সেবা দেওয়ার জন্য রেস্তোরাঁ, বার ও পাবগুলোকে অনুমতি দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসচেক প্রজাতন্ত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT