চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে ‘কার্যকর এন্টিবডি’ উদ্ভাবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের (ইউপিএমসি) গবেষকরা করোনাভাইরাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারে এমন কার্যকর এন্টিবডির খোঁজ পেয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন কিছু ক্ষুদ্রতম জৈবিক অণুকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছেন যা সার্স কোভ-২ ভাইরাস ও কোভিড-১৯ ভাইরাসকে সম্পূর্ণ ও নির্দিষ্টভাবে নিরপেক্ষ করতে সক্ষম।

গত সোমবার ‘সেল’ সাময়িকীতে এই সংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

গবেষকরা বলছেন, তাদের খোঁজ পাওয়া এন্টিবডি পূর্ণ এন্টিবডির তুলনায় ১০ গুণ ক্ষুদ্র। এটি ব্যবহার করে তারা এবি-৮ নামের একটি ওষুধ তৈরি করতে পেরেছেন। এই ওষুধই ভাইরাস প্রতিরোধে চিকিৎসায় কাজে লাগতে পারে।

তারা আরও জানিয়েছেন, ওষুধটি এরইমধ্যে ইঁদুরের ওপর প্রয়োগে সাফল্য পাওয়া গেছে, সংক্রমণ রোধ এবং চিকিৎসা করার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়াও মানুষের দেহে  প্রয়োগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখাবে না বা মানুষের কোষের সঙ্গে আটকে যাবে না।

গবেষক দল দাবি করছে, তাদের উদ্ভাবিত এন্টিবডি করোনাভাইরাসকে পুরোপুরি ও বিশেষভাবে প্রতিরোধ করতে পারে, যা আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এবং সুস্থদের করোনা আক্রান্ত থেকে সুরক্ষা দেবে।

Reneta

পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং ইউপিএমসির সংক্রামক রোগ বিভাগের প্রধান ও গবেষণা নিবন্ধের সহ-লেখক জন মেলর্স বলেন, এবি-৮ কেবল কোভিড-১৯–এর চিকিৎসা হিসেবেই নয়, এটি সার্স-কোভ-২ এর সংক্রমণ থেকেও সুরক্ষা দিতে সক্ষম।

গবেষণা নিবন্ধের সহযোগী লেখক ছিলেন পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক জিয়াংলেই লিউ।

‘আমাদের আশা যে, এটি কোভিড-১৯ রোগীদের এবং সংক্রমিত ও যারা কখনো সংক্রমিত হননি তাদের উভয়ের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে।’

গবেষকেরা আরও বলছেন, তাদের সন্ধান পাওয়া ওষুধ বিকল্প চিকিৎসা পদ্ধতিতেও ব্যবহার করা যাবে। যার মধ্যে ইনহেলার বা প্লাস্টিক প্যাঁচের মতো পদ্ধতিও রয়েছে।

তাদের বিশ্বাস, বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাসে ধুঁকছে মানুষ, এই ওষুধটি তা থেকে উত্তরণে যুগান্তকারী অবদান রাখতে সক্ষম হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্টিবডিকরোনাকরোনাভাইরাসকোভিডকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT