চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে ‘চোখ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

করোনাকালে ধুঁকে ধুঁকে চলছিল দেশের প্রেক্ষাগৃহগুলো। বেশিরভাগই ছিল বন্ধ। যে কটা হল চলছিল সেখানে ছিল পুরনো সিনেমা। হল মালিকরা প্রযোজকদের কাছে নতুন সিনেমা চাইছিলেন। দর্শকরাও অপেক্ষা করছিলেন নতুন সিনেমার।

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। করোনাকালে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘চোখ’।

প্রযোজক সেলিম খান জানান, ‘চোখ’ মুক্তি পাচ্ছে দেশের ৩৬টি সিনেমা হলে। ঢাকা ও ঢাকার বাইরে একযোগে চলবে শুক্রবার (১ অক্টোবর) থেকে। তিনি বলেন, সিনেমাটির মুক্তির মাধ্যমে করোনায় অনেকগুলো বন্ধ থাকা সিনেমা হল আবার খুলছে।

‘চোখ’ পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল, চিত্রনাট্য করেছেন অনামিকা মণ্ডল। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব, বুবলী, রোশান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। পরিচালক জানান, চোখ রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমাটি।

যে সব সিনেমা হলে চলবে ‘চোখ’: স্টার সিনেপ্লেক্স: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিরবপ্রেক্ষাগৃহবুবলীরোশানলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাপলা মিডিয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT