চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুনারত্নের ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

১১৪ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চা বিরতিতে যাওয়া শ্রীলঙ্কা শেষ সেশনে হারিয়েছে দুটি উইকেট। পড়ন্ত বিকেলে আরও একাধিক সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত ৭৯ রানের মাথায় লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের ফিরতি ক্যাচ ছেড়েছেন তাইজুল ইসলাম।

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে স্বাগতিকরা।

নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

জবাবে শ্রীলঙ্কা ব্যাটে ভালোই প্রতিরোধ গড়েছে। করুনারত্নে ৮৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

৫৮ রান করা লাহিরু থিরিমান্নেকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ফার্নান্দোকে (২০) সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। দিনের শেষ উইকেটটি নেন তাইজুল ইসলাম। ফেরান ম্যাথুসকে (২৫)।

শুরুর আট ওভারের মধ্যেই চার বোলার ব্যবহার করেছেন মুমিনুল হক। ভিন্ন পরিকল্পনায় শুরুতে সফল হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার ওপেনিং জুটি সফরকারী বোলারদের অনেকক্ষণ অপেক্ষায় রেখে বিচ্ছিন্ন হয় শতরান উপহার দিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশ্রীলঙ্কা ব্যাটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT