চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাবাজারের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন বুলবুল চৌধুরীর মেজো ছেলে রাফী চৌধুরী।

রাফী বলেন, বাবা অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। ক্যানসার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় তিনি কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থায় ছিলেন না। দিনকে দিন ওজন কমে যাচ্ছিলো তার। চিকিৎসক বাসায় এসে দেখে যেতেন।

বুলবুল চৌধুরীর জানাজা ও দাফন নিয়ে রাফী জানান, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তবে আজকে দাফন না হওয়ার সম্ভাবনাই বেশি।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। এর আগে, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী’। তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘পরমানুষ’, ‘মাছের রাত’, ‘চৈতার বউ গো’ প্রভৃতি। উপন্যাসের মধ্যে রয়েছে ‘অপরূপ বিল ঝিল নদী’, ‘কহকামিনী’, ‘এই ঘরে লক্ষ্মী থাকে’, ‘ইতু বৌদির ঘর’, ‘জলটুঙ্গি’ প্রভৃতি।

Reneta

ছবি: কামরুল মিথুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসকথাসাহিত্যিকগল্পবুলবুল চৌধুরীসাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT