চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২০
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই। শুক্রবার রাত সাড়ে আটটায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাহাত খানের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে ইস্কাটনের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাহাত খানের স্ত্রী অপর্ণা খান জানান, রাতে তার মরদেহ বারডেমের হিমাগারে রাখা হবে। শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে।

Banglabid

তবে সময় এখনো ঠিক হয়নি বলে জানানো হয়। দাফনের আগে প্রেসক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির অসুখসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। সম্প্রতি খাট থেকে নামার সময় পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী ছিলেন তিনি।

রাহাত খান ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের খান পরিবারে জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কর্মসূত্রে রাহাত খান আপাদমস্তক সাংবাদিক।

Reneta

১৯৭২ সালে তার প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয় প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়াদম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্য মাঠের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহল ইত্যাদি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় একুশে পদকসহ অসংখ্য পুরস্কার তার ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসকথাসাহিত্যিকগল্পরাহাতরাহাত খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে পিএসজিতে আনতে বলছেন নেইমার

পরবর্তী

নতুন সংক্রমণে ফ্রান্সে লকডাউনের চিন্তা

পরবর্তী
ফ্রান্স

নতুন সংক্রমণে ফ্রান্সে লকডাউনের চিন্তা

জনি ডেপের বিপদে পাশে দাঁড়ালেন রবার্ট ডাউনি জুনিয়র

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT