বিনোদন

কখন দেখা যাবে মানি হেইস্টের নতুন পর্ব?

মানি হেইস্টের নতুন ট্রেলার, প্রফেসর সবাইকে বাঁচানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর ও তার দল সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, শহরের পেছনে আধুনিক ভবন ও সৈন্যরা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্টের পঞ্চম সিজনের দ্বিতীয় পর্বের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এতে কী চমক অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

৩ ডিসেম্বর মুক্তি পাবে মানি হেইস্ট-এর পঞ্চম সিজনের দ্বিতীয় পর্ব। বাংলাদেশ সময় দুপুর ২টা ১ মিনিট থেকে দেখা যাবে অন্তিম পর্বটি।

কিছুদিন আগে প্রকাশিত মানি হেইস্টে ট্রেলারে দেখা গেছে জনসম্মুখে আসতে চলেছেন প্রফেসর। সঙ্গীদের উদ্ধার করতে নিজে গাড়ি চালিয়ে ব্যাংক অব স্পেনে প্রবেশ করেছেন প্রফেসর। রিও, ডেনভার, স্টকহোম এবং লিসবন আর্মিদের জিম্মায়। প্রফেসর কি তাদের উদ্ধার করতে পারবেন নাকি আত্মসমর্পণ করবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

৩ সেপ্টেম্বর মানি হেইস্ট-এর শেষ সিজনের প্রথম পর্ব রিলিজ হয়েছিল। গত পর্বে ভক্তরা হারিয়েছে টোকিওকে। নাইরোবির পর টোকিওর চলে যাওয়া মেনে নিতে পারেনি দর্শক।

মানি হেইস্ট স্প্যানিশ ক্রাইম ড্রামা। নেটফ্লিক্সে ভিন্ন ভাষার সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতে।

বিষয়:নেটফ্লিক্স মানি হেইস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…