রাজনীতি

রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের পথে খালেদা জিয়া

খালেদা জিয়া কক্সবাজারের পথে, গাড়িতে বসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া কক্সবাজারের পথে যাওয়ার সময় একটি গাড়িতে বসে আছেন, আশেপাশে শহরের দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেন তিনি।

দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকেলে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে সেখানেই রাত্রীযাপন করবেন তিনি।

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাত্রী যাপন করবেন।খালেদা জিয়া-রোহিঙ্গা

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ত্রাণও বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন। সেখানে রাত্রীযাপন শেষে মঙ্গলবার চট্টগ্রাম সার্কেট হাউজ থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন।

বিষয়:খালেদা জিয়া রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…