বাংলাদেশ

ককটেল বিস্ফোরণের পরে আবারও রাস্তায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে, পরিস্থিতি শান্তিপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণের পরে রাস্তায় অবস্থান করছে, পরিস্থিতি শান্তিপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা ৩৬ ঘন্টা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের পর আজ (বুধবার) সকাল থেকে শান্ত ছিলো নিউমার্কেট এলাকা। কিন্তু বিকালের কিছুক্ষণ পর ঢাকা কলেজের সামনে ও ধানমন্ডি সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আবার উত্তেজনা ছড়িয়েছে।

শিক্ষার্থীরা আবারও হল ছেড়ে রাস্তা নেমে এসছে। ওই এলাকা ও আশেপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার দিন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে তর্ক-বিতর্কে জেরে মঙ্গলবার দিনভর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ বাঁধে।

পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষের মধ্যেই বিকালে ঢাকা কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ।

বিষয়:ঢাকা কলেজ নিউমার্কেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…