চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীর নিউমার্কেটের নিচ তলার ক্রোকারিজের তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
এসময় নয়জনকে আটক করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম এই তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। গ্রেপ্তারদের কাছ থেকে বারবার এ ধরনের ধারালো অস্ত্র উদ্ধার হওয়ায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়।

চলতি মাসে গণমাধ্যম ও গ্রেপ্তার কয়েকজন সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কোনো কোনো এলাকা থেকে এসব অস্ত্র ভাড়া ও বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা নিউ মার্কেট এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকানে গৃহস্থালি কাজে অপ্রয়োজনীয় এসব ধারালো অস্ত্র মজুত দেখতে পান।

সেনাবাহিনী জানায়, উদ্ধার করা অস্ত্রগুলোর মাধ্যমে সাম্প্রতিক সময়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযান চলমান রয়েছে, এবং উদ্ধার করা অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের যোগসাজশ আছে কিনা, তা যাচাইয়ে তদন্ত চলছে।

Reneta

ব্যবসায়ী সমাজের উদ্দেশে সেনাবাহিনী বলেছে, কেউ যেন এসব অস্ত্র বিক্রি না করেন। অনেকেই স্যুভেনির হিসেবে কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে—যদি কোথাও অবৈধ ধারালো অস্ত্রের ব্যবসা চোখে পড়ে, তাহলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১০০ ধারালো অস্ত্রউদ্ধারনিউমার্কেটসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT