চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পরে ফুটপাত দখলমুক্তে ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য, বাংলাদেশ
A A

ঈদের পর আলোচনা করে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকা এলাকায় নির্মিত একটি আধুনিক ফুটওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে তারা যৌথভাবে এ ঘোষণা দেন।

তারা জানান, আসন্ন ঈদুল ফিতরের পর সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের নিয়ে সমন্বিত সভা করে পরিকল্পিতভাবে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় নির্মিত এই ফুটওভার ব্রিজটির ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ টাকা। ব্রিজটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।

২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে নির্মিত এই ব্রিজটি আরসিসি ও স্টিল স্ট্রাকচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এটি ৪২ মিটার দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত। ব্রিজটিতে বৃদ্ধ ও শিশুদের যাতায়াত সহজ করতে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) সংযুক্ত করা হয়েছে, যা বর্তমানে দক্ষিণ সিটির ফুটওভার ব্রিজগুলোর মধ্যে একমাত্র।

এ ছাড়া দুই পাশে সাধারণ সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পূর্ব পাশে নূর ম্যানশন এবং পশ্চিম পাশে নিউ সুপার মার্কেটের সঙ্গে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে। রাতের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধিতে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা ব্যবস্থা।

Reneta

উদ্বোধনী বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, নিউমার্কেট এলাকা অত্যন্ত জনবহুল হওয়ায় এই ফুটওভার ব্রিজ পথচারীদের ভোগান্তি কমাবে। তবে জনস্বার্থে নির্মিত এ ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণকে প্রাধান্য দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মার্কেট এলাকা পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

বর্তমানে ডিএসসিসির অধীনে মোট ৩১টি ফুটওভার ব্রিজ রয়েছে। এর বাইরে মগবাজার এলাকায় একটি নতুন ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি পরিবাগ, সোবাহানবাগ, সায়েন্সল্যাব, শাহবাগ, বলাকা ও হাটখোলাসহ সাতটি স্থানে ব্রিজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবকাঠামো উন্নয়নঈদুল ফিতরজনদুর্ভোগঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশননগর উন্নয়ননগর ব্যবস্থাপনানিউমার্কেটপথচারী নিরাপত্তাফুটওভার ব্রিজফুটপাত দখলমুক্তমিরপুর রোডমো. আব্দুস সালামযানজটরাজধানী ঢাকাশেখ রবিউল আলমসিটি কর্পোরেশনহকার উচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT