অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেখা যাবে ওয়েস অ্যান্ডারসনের পরবর্তী ছবিতে। জানা গেছে, ছবির শুটিং হবে স্পেনে।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, ছবিতে টম হ্যাঙ্কস- এর চরিত্রটি ছোট হতে পারে। অতিথি চরিত্রও হতে পারে। এই প্রথম ওয়েস অ্যান্ডারসন জন্য কাজ করবেন টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কস ছাড়াও ছবিতে থাকছেন টিলডা সুইনটন, বিল মুরে ও অ্যাদ্রিয়েন ব্রোডি।
টম হ্যাঙ্কসকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ছবিতে। শিগগির তাকে দেখা যাবে সাইন্স ফিকশন ফিচার ‘ফিঞ্চ’-এ। এছাড়াও তিনি এলভিস প্রিসলির বায়োপিকে প্রিসলির ম্যানের কলোনেল টম পার্কারের চরিত্রে অভিনয় করবেন। ফার্স্ট পোস্ট







