চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই নিয়ে অস্কারজয়ী টম হ্যাঙ্কসের সতর্ক বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দিন দিন যেন শঙ্কা বেড়েই চলছে, সম্প্রতি অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও নির্মাতা টম হ্যাঙ্কস তার ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই ইঙ্গিত দিলেন। তার পোস্টে তিনি দিয়েছেন একটি সতর্ক বার্তা। 

সেই বার্তাটি ছিল মূলত একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু আদতে তিনি ছিলেন না সেখানে। তাহলে কে ছিল সে? টম হ্যাঙ্কস জানিয়েছেন, সেটি আসলে তারই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নকল। সেই নকলকে নিয়েই বানানো হয়েছে বিজ্ঞাপনটি।

ওই পোস্টে টম সতর্ক করে জানান, এটি তিনি নন। তাকে নকল করে বিজ্ঞাপনটি করা হয়েছে। তাই গ্রাহকদের এই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

টম হ্যাঙ্কস নিজেও কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধী। সেই তিনিই এবার শিকার হলেন যন্ত্রের কারসাজির। তার নকল করে গ্রাহককে প্রভাবিত করার চেষ্টা হল। এই কাজে তার যে অনুমতি ছিল না, সে কথাই স্পষ্ট করে দেন ৬৭ বছরের এই অভিনেতা।

সম্প্রতি অ্যাডাম বক্সটন পডকাস্টে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন টম। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ো সোচ্চার হন। এসময় সেখানে তাকে এর খারাপ প্রভাব নিয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, এমন চলতে থাকলে তার মৃত্যুর পরেও তাকে নিয়ে সিনেমা হবে। যা মোটেই কাঙ্খিত নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে হলিউডের বড় অংশ নিয়মিত সোচ্চার। কিছু দিন আগে এই নিয়ে কর্মবিরতিও পালন করা হয়েছে হলিউডে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পীদের কাজ কেড়ে নিতে পারে। তাই এতটা গুরুত্ব দেওয়া যাবে না প্রযুক্তিকে। এই দাবিই ছিল প্রতিবাদের মূল স্লোগান।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারজয়ীএআইটম হ্যাঙ্কসমার্কিন অভিনেতা ও নির্মাতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্রসংগীতের কিংবদন্তীর মুখে চঞ্চল বন্দনা

জুন ৩, ২০২৬

বিশ্বকাপে আসছে নতুন অফসাইড প্রযুক্তি

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, জুন থেকে কার্যকর

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT