বিনোদন

চ্যানেল আইয়ে বাংলা ডাবিংয়ে ‘ক্যাপ্টেন ফিলিপস’

ঈদের ৬ষ্ঠ দিন (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখবেন হলিউড ছবি ‘ক্যাপ্টেন ফিলিপস’ এর বাংলা ডাবিং

অভিযানের দৃশ্যে একদল যোদ্ধা ও একজন বিদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানের দৃশ্যে একদল যোদ্ধা ও একজন বিদেশি ব্যক্তি, সমুদ্রে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন নতুন সিনেমার প্রিমিয়ার। তারই ধারাবাহিকতায় ঈদের ৬ষ্ঠ দিন (মঙ্গলবার) একই সময়ে দর্শক দেখবেন হলিউডের সাড়া জাগানো ছবি ‘ক্যাপ্টেন ফিলিপস’ এর বাংলা ডাবিং।

ছবিটি ২০১৩ সালে মুক্তি পাওয়া আমেরিকান থ্রিলারধর্মী ছবিটি পরিচালনা করেন পল গ্রিনগ্রাস এবং প্রধান চরিত্রমসূহে অভিনয় করেন টম হ্যাঙ্কস ও বারখাদ আব্দি।

ছবিটি ২০০৯ সালের ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যু আব্দুওয়ালি মুসার নেতৃত্বে মাস্ক আলাবামা ছিনতাই-এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। জলদস্যুরা এমভি মাস্ক আলাবামা জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে বন্দি হিসেবে নিয়ে যাওয়ার পর ঘটনার সূত্রপাত হয়েছিল।

এই ছবির জন্য চিত্রনাট্য রচনা করেন বিলি রে, যা ২০১০ সালে প্রকাশিত ‘অ্যা ক্যাপ্টেন’স ডিউটি:সোমালি পাইরেটস নেভি সিল এন্ড ডেঞ্জারাস ডেস এট সি’ বই থেকে নেওয়া হয়। বইটি লিখেছিলেন স্টিফেন টাল্টি ও ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস, যিনি জলদস্যুদের আক্রমণের সময় জাহাজটির ক্যাপ্টেন ছিলেন।

২০১৩ সালে নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। একই বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ৫৫ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি বক্স অফিসে আয় করে ২১৭ মিলিয়ন ডলার।

বিষয়:টম হ্যাঙ্কস থ্রিলারধর্মী সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…