চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসিম-ওয়াকারদের মনে করালেন বোলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পাকিস্তান

ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুসরা যখন দলে ছিলেন, তখন অল্প রানের পুঁজি নিয়েই অনায়াসে ম্যাচ জিতে নিত পাকিস্তান। আবুধাবিতে কম পুঁজির ম্যাচ জিতে আবার পুরনো সেই বোলিং সেনাদের কথাই মনে করাল পাকিস্তানের এ প্রজন্মের বোলাররা। বর্তমান সময়ের বিচারে ওয়ানডেতে ২১৯ রান কমই, তবুও কত সহজেই না ম্যাচটা জিতল সরফরাজের দল। শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল তারা।

অপেক্ষাকৃত সহজ টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ছাড়া আর কেউই উল্লেখ করার মতো সংগ্রহ গড়তে পারেননি। পাকিস্তানি বোলারদের সামনে বুক চিতিয়ে একাই লড়েছেন থারাঙ্গা। শেষ পর্যন্ত তার ১১২ রানের অপরাজিত ইনিংসও জলে যায়।

শুরুতে রানের চাকাটা ভালভাবেই আটকে দিয়েছিলেন জুনায়েদ খান-হাসান আলীরা। পরে স্পিনাররা কাজ ষোলোআনা পূরণ করেছেন। শাদাব খান তো নিজের প্রথম তিন ওভারেই নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে মোটেই স্বস্তিতে ছিল না পাকিস্তান। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পড়া পাকিস্তানকে উদ্ধার করেন বাবর আজম ও শাদাব। সপ্তম উইকেটে দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাতে পাকিস্তান পায় ২১৯ রানের পুঁজি।

বাবর পান ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। ১৩৩ বলে ১০১ রানের ইনিংস খেলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান। সেঞ্চুরির মাধ্যমে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন বাবর। সবচেয়ে কম ম্যাচে ৭ সেঞ্চুরির মালিক এখন তিনি। আগের রেকর্ডটি ছিলে প্রোটিয়া ওপেনার হাশিম আমলার। ৪১ ওয়ানডেতে গিয়ে ৭ম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আমলা। তার চেয়ে ৮ ইনিংস কম খেলেই রেকর্ড স্পর্শ করলেন বাবর।



Reneta

টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্বও আছে বাবরের। গত বছরের সেপ্টেম্বরে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৫ ওভারে ২১৯/৯ (বাবর ১০১, শাদাব ৫২*, ফখর ১১, মালিক ১১; গামাগে ৪/৫৭, পেরেরা ২/৩৪, লাকমল ১/৪২)

শ্রীলঙ্কা: ৪৮ ওভারে ১৮৭/১০ (থারাঙ্গা ১১২*, ভ্যান্ডারসে ২২, থিরিমান্নে ১১; শাদাব ৩/৪৭, মালিক ১/১৭, জুনাইদ ১/২১, হাফিজ ১/২৪, হাসান ১/৩২, রইস ১/৩৭)

ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT