চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নার টর্নেডোতে ছিন্নভিন্ন নাইট রাইডার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইপিএলে ব্যাট হাতে আবারও ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার ৪৩ বলের ঝড়ে ছিন্নভিন্ন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করার পর ১২৬ রানে থামেন অজি ওপেনার।

ওয়ার্নার ঝড়ের সঙ্গে কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান করেছে হায়দরাবাদ। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬১ রান পর্যন্তই যেতে পারে কলকাতা। তাদের হারটি ৪৮ রানের।

এই ম্যাচে কলকাতার হয়ে সাকিব আল হাসান কিংবা হায়দরাবাদের হয়ে মোস্তাফিজুর রহমান কেউই মাঠে নামার সুযোগ পাননি। তাই সাকিব বনাম মোস্তাফিজ দ্বৈরথ দেখা হল না টাইগারপ্রেমী দর্শকদের।

Banglabid

টসে জিতে ফিল্ডিং নেয়া নাইট বোলারদের এদিন নির্দয়ভাবে পিটিয়েছেন ওয়ার্নার। কোল্টার নাইল, সুনীল নারিন, উমেশ যাদব কিংবা ইউসুফ পাঠানদের অনায়াসে সীমানাছাড়া করেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি আর ওভার বাউন্ডারি ৮টি!

তিন অংকে পৌঁছতে ওয়ার্নার খেলেন মাত্র ৪৩ বল। এরপর যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ২১৩.৫৫ স্ট্রাইকরেটে ১২৬ রান করতে বল খেলেছেন মাত্র ৫৯টি।

এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নারের তাণ্ডব দেখে অপর প্রান্তে থাকা শিখর ধাওয়ান যেন দর্শক হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের হাতে ধরা পড়েন ওয়ার্নার।

Reneta

লক্ষ্য তাড়া করতে নেমে রবিন উথাপ্পার ৪টি করে চার-ছয়ে ৫৩, মনিষ পান্ডের ৩৯ রানে দেড়শ পেরিয়ে যায় কেকেআর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT