চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন রোধে মডার্নার নতুন ভ্যাকসিনের বুস্টার ডোজ পরীক্ষামূলক প্রয়োগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে প্রস্তুতকৃত কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না।

গত মঙ্গলবার ফাইজার তাদের নতুন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার ঠিক একদিন পর মডার্নাও ওমিক্রন রোধে ভ্যাকসিনের নতুন সংস্করণের বুস্টার ডোজ প্রয়োগ শুরু করছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

মডার্না জানায়, প্রতিষ্ঠানটির করোনার প্রচলিত ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়ার ফলেও মানুষের দেহে অ্যান্টিবডি বাড়ছে।

নতুন এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে দুটি দলের মোট ৬০০ জন প্রাপ্তবয়স্কের উপর। তবে এই নতুন এই সংস্করণ কতোটা কার্যকর সেটাও পরীক্ষা করে দেখা হবে।

বিভিন্ন গবেষণা বলছে, কোভিড-১৯ এর অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন কম গুরুতর। তবে সংক্রমণের দিক থেকে এটি বিভিন্ন দেশে বেশ প্রভাবশালী হয়ে উঠেছে।

মডার্না জানায়, তারা তাদের ওমিক্রন ধরনের জন্য তৈরিকৃত বিশেষ ভ্যাকসিনের বুস্টার ডোজের পরীক্ষা চালাবে ১৮ বছর এবং তার উর্ধ্ব বয়সী ব্যক্তিদের উপর।

Reneta

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা মডার্নার প্রাথমিক সিরিজ অর্থাৎ এমআরএনএ-১২৭৩ এর দুটি ডোজ নিয়েছে কেবল তাদের উপরেই এই বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। এছাড়া যারা একই কোম্পানির দুই ডোজসহ বুস্টার ডোজ নিয়েছে তাদের উপরও প্রয়োগ করা হবে।

যদিও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ৩টি গবেষণা ফলাফল বলছে, মর্ডানা এবং ফাইজারের প্রচলিত ভ্যাকসিনও ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে।

কিছু দেশ ইতোমধ্যেই ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ শুরু করে দিয়েছে। তবে সম্প্রতি ইসরায়েলের গবেষনায় বলা হয়, চতুর্থ ডোজ হিসেবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিনের অ্যান্টিবডি বাড়ালেও অতিসংক্রমণশালী ওমিক্রন ঠেকাতে কার্যকর নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসফাইজারমডার্না
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT