ফুটবল

ওজিলকে দিয়ে ইস্কোকে চায় আর্সেনাল

ওজিলকে দিয়ে ইস্কোকে চায় আর্সেনাল

রিয়াল মাদ্রিদ থেকে তারকা ফুটবলার তথা জার্মানির সদ্যসাবেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় মেসুত ওজিলকে ২০১৩ সালে দলে নেয় আর্সেনাল। তবে শোনা যাচ্ছে সেই ওজিলকেই তারা ছেড়ে দিতে চায়।

আগামী জানুয়ারিতে দ্বিতীয় দলবদলের সময়সীমা। ওজিলকে ছাড়ার কারণ নতুন আর্সেনাল কোচ উনাই এমরির পরিকল্পনায় ঠিকমতো নেই তিনি। চলতি সপ্তাহের লিগ কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচেও দলে তিনি ছিলেন না।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, রিয়ালের হাতে ওজিলকে তুলে দিয়ে এবং সঙ্গে প্রচুর নগদ অর্থের বিনিময়ে ইস্কোকে নিতে ইচ্ছুক আর্সেনাল। চলতি মৌসুমে রিয়ালের নতুন কোচ সান্টিয়াগে সোলারির দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না স্প্যনিশ তারকা ইস্কোও। পুরো সময় খেলতে চান ইস্কো।

তবে ইস্কোর দর রাখা হয়েছে ১০ কোটি পাউন্ড। ফলে তাকে নিতে গেলে অনেকটাই নগদ দিতে হবে আর্সেনালকে। একই সঙ্গে ইস্কোকে নিজেদের টার্গেটে রেখেছে ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবগুলোও।

বিষয়:ইস্কো মেসুত ওজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…