চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক পালাবদলে শপথ নিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ঐতিহাসিক পালাবদলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাংবিধানিক রীতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। আব্রাহাম লিঙ্কন যে বাইবেলে হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই বাইবেলে হাত রেখেই শপথ নেন ট্রাম্প।। প্রথম শপথ পাঠ করেন ভাই প্রেসিডেন্ট মাইক পেন্স। এরপর শপথ পাঠ করেন ট্রাম্প।  ট্রাম্পের শপথের মধ্যদিয়ে আমেরিকায় নতুন যুগের সূচনা হলো।

অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসিতে প্রায় নয় লাখ মানুষ সমবেত হয়। বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। হাজির ছিলেন নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় শপথের প্রায় দুই ঘন্টা আগে। শপথ নিতে সঙ্গী স্ত্রী মেলানিয়াকেসহ হোয়াইট হাউজের বাইরের বারান্দায় দাঁড়িয়ে সস্ত্রীক ট্রাম্পকে অভিনন্দন জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্ভাষণের মুহূর্তে চারজন দাঁড়িয়ে থেকে ছবি তোলার জন্য কয়েক সেকেন্ড সময়ও দেন সাংবাদিকদের। ট্রাম্পের সাথে হােয়াইট হাউজে পৌঁছান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের পরিবারও। উপস্থিত হন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রসহ সাবেক অন্য প্রেসিডেন্টরাও।

Banglabid

শপথে ট্রাম্প বলেন, ‘আমি দৃঢ়তার  সঙ্গে শপথ করছি যে, আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস পরিচালনা করব এবং আমার সামর্থ্যের সর্বোচ্চ ইচ্ছাশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখব, রক্ষা করব এবং মেনে চলব।’

এদিন সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি চলছিল হোয়াইট হাউজে। ওভালে নিজের অফিস থেকে সকালেই শেষ বারের জন্য বেরিয়ে হোয়াইট হাউস পৌঁছে গিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃষ্টিভেজা ওয়াশিংটনের রাস্তা দিয়ে চার্চে আশীর্বাদ নিতে যান ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেনালিয়া, মেয়ে ইভাঙ্কা ও বেশ কয়েকজন। সেখানে অনেকটা সময় কাটিয়ে পৌঁছান যান হোয়াইট হাউজে।

Reneta

ট্রাম্প উপস্থিত হওয়ার পরেই একে একে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার স্ত্রী লরা বুশ। কয়েক মিনিট পরেই হাজির হয় ট্রাম্পের গোটা পরিবার। এর পরেই হাজির হন রানিং মেট মাইক পেন্স ও তার স্ত্রী কেরেন পেন্স, তাকে স্বাগত জানান বিদায়ী রানিং মেট জো বাইডেন ও স্ত্রী ড.জিল বাইডেন।

তারপরেই আমন্ত্রিতরা একে একে হাজির হতে থাকেন হোয়াইট হাউজে। ভিড় জমে যায় শপথ গ্রহণের অনুষ্ঠান মঞ্চের সামনে। কিছুক্ষণের মধ্যেই হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন। হিলারি এই ভোটেই ট্রাম্পের কাছে পরাস্ত হয়েছিলেন। যদিও ভোটে হারার পরেই একথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এরপরে বেশ কিছুক্ষণের অপেক্ষা, একে একে হাজির হন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। তারপরেই আসেন সুপ্রিম কোর্টের সদস্যরা। এর কয়েক মিনিট পরেই শেষ বারের জন্য হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন বারাক ওবামা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের শপথের আনুষ্ঠানিকতার সময় ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ-ভাংচুর

পরবর্তী

‘আমেরিকা মাথানত করবে না, কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে’

পরবর্তী

'আমেরিকা মাথানত করবে না, কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে'

শ্রদ্ধা-ভালোবাসায় ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলকে স্মরণ

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT