চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ ধরনের ম্যাচ হারা হতাশার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ২৭২ রানের লক্ষ্যটা টপকে যাওয়ার খুব কাছে ছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে শেষ ওভারে ৮ রানের সমীকরণ মেলাতে না পারার খেসারত দিতে হল। এমন হারকে হতাশারই বলছেন অধিনায়ক মাশরাফী।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে টাইগার দলনেতা হতাশাটা গোপনও করলেন না, ‘অবশ্যই এ ধরনের ম্যাচ হারা হতাশার। ১৩ বলে ১৪ রান লাগবে, ৬ উইকেট হাতে, সেখান থেকে ম্যাচ হারার আসলেই কথা না।’

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও এমন কাছে থেকে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। দিনদিন শেষ মুহূর্তে শেষ করতে না পারার সংখ্যাটা বেড়েই চলছে। কিন্তু কোনো সমাধান নেই। মাশরাফীর মনে হচ্ছে তার দলের এমন ম্যাচগুলো ইতিবাচক ফলের মধ্য দিয়ে শেষ করে আসা উচিত ছিল।

‘আর এটা এমন না যে প্রথমবার হচ্ছে। রিসেন্টলি বেশ কয়েকবার হয়েছে। এটা আসলেই হতাশার। সহজেই খেলাটা শেষ করা উচিত ছিল। যেটা আমরা পারিনি।’

ওয়েস্ট ইন্ডিজে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ জিতে নেয়ার সুযোগটা আপাতত হাতছাড়া করল বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে শেষ ওভারের ব্যর্থতায় মাত্র ৩ রানের জন্য জয় মেলেনি। প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতে এগিয়ে ছিল মাশরাফীর দল। সুযোগ এখনও আছে। শনিবার ১-১এ সমতায় থেকে সিরিজ নির্ধারণীতে নামবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT