বিনোদন

এ কোন আনুশকা !

এ কোন আনুশকা !

আনুশকা শর্মা

এবার ফ্রেঞ্চ শেফ সাজলেন আনুশকা শর্মা। তবে কোন ছবির জন্য নয়, নিজেকে আনন্দ দেওয়ার জন্য এমন করে সাজলেন তিনি। শেফের ড্রেস, মুখে গোঁফ, আর মাথায় ছোট শেফ হ্যাট সব মিলিয়ে মনে হবে এ কোন আনুশকা! আর শুধু সাজগোজ করেই তিনি ক্ষান্ত হলেন না, এই মজার ছবিটি তিনি পোস্ট করলেন তার ইন্সটাগ্রাম পেজে। আর তাতে সুন্দর একটা ক্যাপশনও জুড়ে ‍দিলেন আনুশকা। লিখে দিলেন ‘শেফ স্টার’!

আনুশকা বরাবরই তার ভক্তদের সাথে মজার মজার ছবি শেয়ার করতে ভালবাসেন। এই তো ক’দিন আগেই প্রেমিক বিরাট কোহলির সঙ্গে লাঞ্চে গিয়ে, তার মাথার ক্যাপ খুলে নিয়ে নিজেই মজার মজার ছবি তুললেন। সেই ছবিগুলোও তিনি সাথে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর তারই ধারাবাহিকতায় এবার শেফের ছবি শেয়ার করলেন।

আনুশকা শর্মা এখন ব্যস্ত আছেন ইমতিয়াজ আলীর একটি ছবির কাজ নিয়ে। এখানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। টাইমস অব ইন্ডিয়া।

আনুশকা শর্মা
আনুশকা শর্মা
বিষয়:আনুশকা শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…