স্পোর্টস

এশিয়া কাপ হকিতে নিষিদ্ধ সারোয়ার

এশিয়া কাপ হকিতে নিষিদ্ধ সারোয়ার

ফাইল ছবি

এক সপ্তাহ বাদে মাঠে গড়াবে এশিয়া কাপ হকি। তার আগেই বাংলাদেশ শিবিরে একটি দুঃসংবাদ। গত মার্চে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ঘানার এক খেলোয়াড়কে হকি দিয়ে আঘাত করায় পুরো এশিয়া কাপ জুড়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সারোয়ার হোসেন।

গত বুধবার রাতে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক ই-মেইলে সারোয়ারের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়া হকি ফেডারেশন। এশিয়া কাপের তিন ম্যাচ নিষেধাজ্ঞার কথা থাকলেও সারোয়ারকে পুরো টুর্নামেন্টের জন্যই নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সেই মেইলে।

এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানানো হয়েছে হকি ফেডারেশনের পক্ষ থেকে। নিজেদের প্রথম ম্যাচে ১১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।

বিষয়:এশিয়া কাপ হকি বাংলাদেশ হকি ফেডারেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…